Posts

অদ্ভুত ভালোবাসা.....

 "অদ্ভুত ভালোবাসা....." . ডায়রী আর কলম হাতে মাত্রই বসেছি নতুন এক্টা গল্প লিখবো বলে... কিন্তু ঠিক তখনি আম্মুর ডাক আসলো। ডায়রী-কলম রেখে আম্মুর কাছে গেলাম ডাকার কারণ'টা জানতে... আম্মুর কাছে যাওয়া মাত্রই আম্মুর অর্ডার আসলো এক্ষুনি স্টেশন যেতে হবে খালামনি'কে আনতে... . কি আর করার... "মাতৃ আজ্ঞা শিরোধার্য" বলে কথা। তাই চটপট পাঞ্জাবি আর আমার মোটা ফ্রেমের চশমা পড়ে বেরিয়ে পড়লাম, গন্তব্য: রেইল-স্টেশন... . ১৫মিনিটে স্টেশনে গিয়ে পৌছালাম। গিয়েই দেখি ট্রেন স্টেশনে ঢুকছে... তাড়াতাড়ি করে প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম। তখন মনে পড়লো, খালামনি কোন বগী'তে আছে তা না জেনে ক্যাম্নে খালামনি'কে খুঁজে বের করবো?? . এতোগুলা বগী থেকে এক্টা এক্টা করে খুঁজে বের করাও সম্ভব হবে না। নিজেকে গাঁধা, উল্লুক, ঢেঁড়শ বলতে বলতে পকেট থেকে ফোন'টা বের করলাম। . খালামনি'কে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কোন বগী'তে আছে? খালামনি বল্লো, "খ" বগী কিন্তু নেটওয়ার্কের প্রব্লেম আর লোকজনদের চেঁচামেচিতে আমি শুনলাম "চ" বগী। ফোন'টা পকেটে রেখেই তাড়াতাড়ি করে "চ"...